৬ মে ২০২৬

মহামারিকে পরাজিত করতে ভ্যাকসিন নিন: বাইডেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মহামারিকে পরাজিত করতে ভ্যাকসিন নিন: বাইডেন
নিজস্ব প্রতিবেদক: শুধুমাত্র ভ্যাকসিন গ্রহনের মধ্যমেই মহামারিকে পরাজিত করা সম্ভব বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, বর্তমান ‘ভ্যাকসিনসমূহ নিরাপদ'। দয়া করে পরিবার, সম্প্রদায়, নিজের ও এই দেশের জন্য, আপনার পালা এলে ভ্যাকসিন নিন। এটি সহজলভ্য। এর মাধ্যমেই আমরা এই মহামারীকে পরাজিত করবো।’মহামারী মারার চাবিকাঠি ধরে রাখায় প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার আমেরিকানদের আশ্বস্ত করার জন্য একটি ফাইজার করোনভাইরাস ভ্যাকসিন প্রস্তুতকারি কারখানা পরিদর্শন করেন। বিশ্বব্যাপী স্বাস্থ্য সঙ্কটের প্রেক্ষিতে রেকর্ড গতিতে উৎপাদিত ওষুধ সম্পর্কে সন্দেহবাদী আমেরিকানদের উদ্দেশ্য করে এ সময় বাইডেন তার বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।এক মাস আগে দায়িত্ব গ্রহণের পর বাইডেন কোভিড -১৯ নিয়ন্ত্রণকে নিজ কাজের শীর্ষে রেখেছিলেন। তিনি বলেন, ‘যদি দেশের প্রত্যেকের কাছে একটি বার্তা পাঠানো হয় তবে সেটি হলো ‘ভ্যাকসিনসমূহ নিরাপদ।’যুক্তরাষ্ট্রে শিগগিরই মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে বাইডেন বলেন, কখন এই সঙ্কট রোধ হবে তার কোনো ভবিষ্যদ্বাণী তিনি দিতে চান না। তবে, তিনি বলেন, দেশের বেশিরভাগ অংশ জুড়ে ৬০০ মিলিয়ন ডোজ প্রদানই যথেষ্ট হবে এবং জুলাইয়ের শেষের দিকে তা প্রস্তুত হবে হলে আশা করা যায়। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি