মহামারি থেকে মার্কিনিদের বাঁচাতে হলে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করুন: বাইডেন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের অপেক্ষায় থাকা বাইডেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন করোনাভাইরাস মহামারির হাত থেকে মার্কিনিদের বাঁচাতে হলে এক্ষণি আগামী প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করুন। সহায়তা না করলে করোনাভাইরাস মহামারিতে আরও বহু মার্কিন নাগরিকের মৃত্যু হতে পারে। ট্রাম্পের সহায়তা ছাড়া আগামীতে তার নেতৃত্বাধীন প্রশাসনের দ্রুত ভ্যাকসিন বিতরণের সক্ষমতা ক্ষতিগ্রস্থ হতে পারে। সোমবার ডেলাওয়ারে শ্রমিক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘সমন্বয় না করলে আরও বহু মানুষের মৃত্যু হতে পারে।’ মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে বিজয় নিশ্চিত হওয়ার পরও বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আইনগত প্রক্রিয়া এখনও শুরু করেননি ট্রাম্প নিযুক্ত দেশটির জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসক। এই প্রক্রিয়া শুরু হলে বাইডেন শিবির বাজেট, গোয়েন্দা প্রতিবেদন এবং কেন্দ্রীয় সংস্থাগুলোর তথ্য পাওয়া শুরু করবে। তবে এখনও তার কিছুই শুরু না হওয়ায় আগামী ২০ জানুয়ারি নির্বিঘ্ন ক্ষমতা হস্তান্তর নিয়ে সন্দিহান হয়ে উঠেছেন অনেকেই।
সোমবার নিজের নির্বাচনি এলাকায় শ্রমিক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাতের পর জো বাইডেন বলেন, এখনই কিংবা যত তাড়াতাড়ি সম্ভব সমন্বয় শুরু করা জরুরি। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট অংশ নিলে এটা খুবই সহজ হয়ে উঠবে।’
ডেমোক্র্যাট দলের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়া বাইডেন বলেন, ‘আশা করছি ২০ জানুয়ারি আসার আগেই প্রেসিডেন্ট আরও আলোকিত হয়ে উঠবেন।’ তিনি বলেন, ‘প্রেসিডেন্ট এখনও গল্ফ খেলে চলেছেন আর কোনও কিছুই করছেন না। তার পরিকল্পনা আমার বোধগম্যতার বাইরে।’
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি