৫ মে ২০২৬

মহাজোট সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে বিজয় নিশ্চিত করতে হবে : ড. মোমেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মহাজোট সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে বিজয় নিশ্চিত করতে হবে : ড. মোমেন

বাংলাপ্রেস ডেস্ক :সিলেট-১ আসনে মহাজোট মনোনীত প্রার্থী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের চলমান উন্নয়ন ব্যাহত হবে এবং দেশ পাকিস্তানি ধারায় ফিরে যাবে।রোববার রাতে সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে তিনি মহান বিজয় উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন।

ড. মোমেন রোববার নগর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে নৌকার নির্বাচনী প্রচারণায় যোগ দেন। সকালে নগরের নগরের নম্বর ওয়ার্ডে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন। দুপুরে তারাপুর চা বাগানে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্থাপিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। বিকেলে খোঁজারখলা এলাকায় জনসংযোগ, টিলাগড়ে বাংলাদেশ ফ্রেন্ডস জোন আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি নগরের টুলটিকর ইউনিয়নের বালুচর এলাকায় গণসংযোগ করেন।

ড. মোমেন বলেন, আজ স্বাধীনতার ৪৭বছর পরে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। তারা এখনও দেশবিরোধী নানা ষড়যন্ত্রে তৎপর রয়েছে। বিষধর সাপের মতো সুযোগ পেলেই এরা ছোবল মারার চেষ্টা করে। স্বাধীনতার পর তাদের দ্বারা বারবার আক্রান্ত হয়েছে বাংলাদেশ। তাই দেশপ্রেমিক জনগণকে এদের ব্যাপারে সজাগ থাকতে হবে।

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জন বাঙালির জাতীয় জীবনের শ্রেষ্ট অর্জন উল্লেখ করে তিনি বলেন, দেশ আজ দুটি ধারায় বিভক্ত। দেশের বেশিরভাগ মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তরুণ প্রজন্মও মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ চায়।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি