মগবাজারের ওয়ারলেস এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বাংলাপ্রেস অনলাইন: রাজধানীর মগবাজারে বাসচাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার দুপুরে মগবাজারের ওয়ারলেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা গোল্ডেন লাইন পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ঢাকা মহানগর পুলিশ রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহত মোটরসাইকেল আরোহীর নাম সাইফুল(৩৫)। তিনি রাজধানীর উত্তর গোড়ানের বাসিন্দা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাসটি প্রথমে একটি রিকশাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় রিকশাটি সড়কের পাশে পড়ে যায়। রিকশার আরোহী ও চালক আহত হন। এরপর বাসটি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। পরে সেখানে উপস্থিত লোকজন বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি