৪ মে ২০২৬

মেয়র প্রার্থী মাসুম ভুঁইয়ার নির্বাচনী ইশতেহার ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মেয়র প্রার্থী মাসুম ভুঁইয়ার নির্বাচনী ইশতেহার ঘোষণা
সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: ৩০টি প্রতিশ্রুতি দিয়ে আসন্ন লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মোজাম্মেল হায়দার ভুঁইয়া মাসুম নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শুক্রবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের রেহান উদ্দিন ভূইয়া সড়কস্থ হ্যাপি সিনেমা হল মাঠে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে মাসুম ভুঁইয়া পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, খাল জনস্বার্থ উপযোগী করা, বর্জ্য ব্যবস্থাপনাসহ মোট ৩০টি প্রতিশ্রুতি দেন। নৌকা প্রতিকের মেয়রপ্রার্থী মাসুম ভূঁইয়া বলেন, বাবা মরহুম কামাল উদ্দিন ভুঁইয়া ও দাদা রেহান উদ্দিন ভূঁইয়ার মতো লক্ষ্মীপুর পৌরসভাকে শাসক নয় সেবক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে নিয়ে যাবো। এ পৌরসভাকে সর্বাধুনিক বাসবাসপোযোগী, উন্নত ও নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই। তিনি বলেন, আমি নির্বাচিত হলে আমার ধারাবাহিক উন্নয়ন সূচীর মূল অঙ্গীকারগুলো হলো: জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন উপযোগী করতে সব ত্রুটি ও প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা নির্মূলে কঠোর আইন প্রয়োগ, যানজট সমস্যা থেকে উত্তরণ, সড়ক শৃঙ্খলায় ফিরিয়ে আনা, বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন, পৌর শিশু পার্ক ও নছির আহম্মদ ভুইয়া মিলনায়তন আধুনিকায়ন করা হবে। নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের বন ও পরিবেশ সম্পাদক শামসুল ইসলাম পাটওয়ারী, সহ-সম্পাদক জয়নাল আবেদিন রিগ্যান, আওয়ামীলীগ নেতা এড. রাসেল মাহমুদ মান্না, ফরিদা ইয়াসমীন লিকা, ইসমাইল হোসেন, জহির উদ্দিন বাবর, আব্দুজ্জাহের সাজু, সাবেক ছাত্রনেতা সৈয়দ নুরুল আমিন বাবর, নজরুল ইসলাম ভুলু প্রমুখ। উল্লেখ্যঃ আগামী ২৮ নভেম্বর লক্ষ্মীপুর পৌরসভা ও রায়পুর-রামগঞ্জ উপজেলার ২০ টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি