৬ মে ২০২৬

মেট্রোরেলে চড়তে ছুটির দিনেও ভিড়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মেট্রোরেলে চড়তে ছুটির দিনেও ভিড়
বাংলাপ্রেস ডেস্ক: মেট্রোরেলে চড়তে ছুটির দিনেও ছুটে আসেন হাজারো যাত্রী। প্রয়োজন ছাড়াও অনেকে ভ্রমণের উদ্দেশে আসেন মেট্রোস্টেশনে। শুক্রবার ভোর থেকেই রাজধানীর আগারগাঁও ও উত্তরা স্টেশনে দেখা মিলেছে যাত্রীদের দীর্ঘ সারি। বেশ কয়েকজন যাত্রী জানান, ভোরে স্টেশন এলাকায় আসেন তারা। এরপর থেকে মেট্রোরেলে ওঠার জন্য অপেক্ষা করেন। শেষমেশ অনেকে পান মেট্রোরেলের কাঙ্ক্ষিত টিকিট। আগারগাঁও স্টেশনের গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই মাসুদুর রহিম বলেন, সকাল ৮টায় গেট খুলে দেওয়া হয়েছে। লাইনের বাইরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বুধবার বেলা ১১টা ৫ মিনিটে বহুল প্রতীক্ষিত ও দেশের প্রথম মেট্রোরেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বেলা ১টা ৩৯ মিনিটে মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। টিকিট কেটে ট্রেনে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সাধারণের জন্য চালু হয়েছে মেট্রোরেল। চালুর পর যাত্রীদের দীর্ঘ লাইন ছিল।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি