৬ মে ২০২৬

মেট্রোরেল চলাচল নিয়ে শঙ্কা কাটল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০১ পিএম
মেট্রোরেল চলাচল নিয়ে শঙ্কা কাটল

বাংলাপ্রেস ডেস্ক:  স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশের দাবিতে অনির্দিষ্টকালের সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়ায় শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে মেট্রোরেল চলাচল নিয়ে আশঙ্কা দেখা দেয়।

তবে সেই আশঙ্কা শেষমেশ স্বস্তির বার্তা দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিষ্ঠানটির ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে ডিএমটিসিএল জানিয়েছে, শুক্রবার থেকে নির্ধারিত সময়েই চলবে মেট্রোরেল। যাত্রীসেবাও চলমান থাকবে আগের মতোই।

ফেসবুক পোস্টে বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে।

উল্লেখ্য, বুধবার এক বিজ্ঞপ্তিতে আজ থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি