৭ সেপ্টেম্বর ২০২৬

মেসির কীর্তিতে নাম লেখালেন রাফিনিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ এএম
মেসির কীর্তিতে নাম লেখালেন রাফিনিয়া

বাংলাপ্রেস ডেস্ক:  লা লিগাকে ২০২১ সালে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। তবে এখনো প্রাসঙ্গিক আর্জেন্টিনার সাবেক অধিনায়ক।

প্রাসঙ্গিকতার কারণ বার্সেলোনার হয়ে তার রেখে যাওয়া রেকর্ড বা কীর্তি। 

তেমনি এক কীর্তির কারণে আবারও শিরোনামে আসলেন মেসি। একবিংশ শতাব্দীতে লা লিগায় প্রথম ৪ ম্যাচে ৬ গোল করা একমাত্র খেলোয়াড় ছিলেন তিনি। মেসি অবশ্য এই কীর্তি একবার নয়, দুইবার করেছেন।

সেটিও টানা দুই মৌসুমে। ২০১২-১৩ ও ২০১৩-১৪ মৌসুমে। তার সেই কীর্তিতে এবার ভাগ বসিয়েছেন রাফিনিয়া।

গতকাল ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোল করে মেসির পাশে বসেছেন রাফিনিয়া।

ফেরমিন লোপেজের পাস থেকে চলতি মৌসুমে ষষ্ঠ গোল পাওয়ার রাতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোলটি ছিল লা লিগায় তার ৫০তম। 

রাফিনিয়ার কীর্তির ম্যাচে ভ্যালেন্সিয়াকে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। প্রতিপক্ষকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। রাফিনিয়ার মতো একটি করে গোল করেছেন লোপেজ, পেদ্রি। বাকি দুটি গোল লামিনে ইয়ামালের।

লিগে টানা ৪ জয়ে ১২ পয়েন্টে শীর্ষেও বার্সা।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি