মেক্সিকোয় এক গণকবরে ১৬৬টি মরদেহের সন্ধান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস অনলাইন : মেক্সিকো কর্তৃপক্ষ ভেরাক্রুজ রাজ্যে এক গণকবরে কমপক্ষে ১৬৬টি মৃতদেহের সন্ধান পেয়েছে।সরকারী কৌসুলিরা বৃহস্পতিবার জানিয়েছেন, এটি এ অঞ্চলের মাদকচক্রের প্রাণঘাতী লড়াইয়ের সর্বশেষ ভয়াবহতা। খবর এএফপি/বাসস
মেক্সিকোর পূর্বাঞ্চলীয় রাজ্যটির অন্যতম বৃহত্তম বন্দর ভেরাক্রুজ নগরীতে রাজনৈতিক অপরাধ প্রবণতা এবং প্রতিপক্ষ গ্রুপগুলোর মধ্যে রক্তক্ষয়ী ক্ষমতার লড়াইয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে।সরকারী কৌঁসুলি জজ উয়িঙ্কলার সাংবাদিকদের জানান, ভেরাক্রুজের গণকবরটিতে কমপক্ষে ১৬৬টি মরদেহ পাওয়া গেছে। এটি এ যাবতকালের সব চেয়ে বড় গণকবর।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি