মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণ, নিহত ২৫
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলপিজি) একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৬০ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বৃহস্পতিবার রাজধানীর সবচেয়ে জনবহুল এলাকা ইজতাপালাপা’র একটি ব্যস্ত সড়কে সীমানা দেওয়ালের সঙ্গে সংঘর্ষ হয় ওই জ্বালানিবাহী ট্যাংকার ট্রাকটির। এ সময় ট্রাকটিতে প্রায় ৫০ হাজার লিটার এলপিজি মজুত ছিল।
সংঘর্ষের সঙ্গে সঙ্গেই ট্রাকটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। বিস্ফোরণের ধাক্কায় ট্রাকের আশপাশে অন্তত ৩০টি যানবাহনে আগুন ধরে যায়।
বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১০ জনই ঘটনাস্থলে মারা যান। বাকি ১৫ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার পর।
আহতদের মধ্যে ২১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন; তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ৩৮ জনকে চিকিৎসা প্রদান শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চালকের অদক্ষতা এবং উচ্চগতিতে গাড়ি চলানোর জন্যই এ দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি