৭ মে ২০২৬

মেক্সিকোতে হারিকেন ‘গ্রেসের’ আঘাতে ৮ জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মেক্সিকোতে হারিকেন ‘গ্রেসের’ আঘাতে ৮ জনের মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: মেক্সিকো উপকূলে ঘণ্টায় ১২০ মাইল বাতাসের গতিবেগে আঘাত হানা হারিকেন গ্রেসের তাণ্ডবে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো তিনজন। তবে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। স্থানীয় সময় শনিবার (২১ আগস্ট) দিনের প্রথমভাগে মেক্সিকোর পূর্বাঞ্চলীয় উপকূলে ক্যাটাগরি ৩ শক্তি নিয়ে আঘাত হানে সামুদ্রিক ঝড়টি। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত মারা যাওয়া আট জনের সাত জনই ভেরাক্রুজ রাজ্যের জালাপার বাসিন্দা, অন্যজন পোজারিকার। মেক্সিকোর জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, আঘাতের সময় গ্রেসের বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় অন্তত ১২০ মাইল। যা পরবর্তী কয়েক ঘণ্টা উপকূলজুড়ে তাণ্ডব চালায়। পরে শক্তি হারিয়ে এটি মৌসুমি ঝড়ে পরিণত হয়। এদিকে প্রবল বর্ষণ ও জলোচ্ছ্বাসের কারণে বিভিন্ন এলাকায় পানি জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যার ফলে ভূমিধসের শঙ্কার কথা জনিয়েছে হারিকেন সেন্টার। ভেরাক্রুজ, পুয়েবলা, টাক্সালা, হিডালগো, নরদার্ন কুয়েরেত্রো এবং পূর্বাঞ্চলীয় স্যান পোতোসি এলাকাগুলো সপ্তাহজুড়ে বন্যা ও ভূমিধসের হুমকিতে থাকতে পারে। এসব এলাকায় আগামী দিনগুলোতে ৬ থেকে ১২ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে। যা আরো বাড়ার আশঙ্কা করা হয়েছে। উল্লেখিত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি থাকবে জানিয়ে ভেরাক্রুজের গভর্নর কুইতলাহুক গার্সিয়া জিমেনজি এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছি। এর আগে চলতি সপ্তাহের শুরুতে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত হাইতিতে আঘাত হানে গ্রেস। ভূমিকম্পে দেশটিতে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১৩ লাখ মানুষ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি