মেক্সিকোতে বারে বন্দুক হামলা, নিহত ৭
বাংলাপ্রেস ডেস্ক: মেক্সিকোর হিদালগো অঙ্গরাজ্যের তুলা শহরে একটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন পাঁচজনেরও বেশি।
এক প্রতিবেদনে দৈনিক অবজারভার জানিয়েছে, দুটি পিকআপে করে আসা হামলাকারীরা কোনো সতর্কতা ছাড়াই বারের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই চারজন মারা যান। পরে তুলা এবং তেপেখি শহরের হাসপাতালগুলোতে আরও তিনজনের মৃত্যু হয়।
হামলার পরপরই ঘটনাস্থল থেকে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয় ফেডারেল ও রাজ্য নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে অভিযান চালালেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
হিদালগো কর্তৃপক্ষ জানায়, তুলা অঞ্চলটি জ্বালানিচোরাচালানকারীদের সক্রিয় অপরাধী চক্রের জন্য দীর্ঘদিন ধরেই পরিচিত। সম্প্রতি এক কার্টেল নেতাকে গ্রেফতারের পর থেকে স্থানীয় প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যা এ হামলার পেছনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
১০ দিনে চার নির্বাচনে ধাক্কা খেল ইসরায়েল, মিত্র হারিয়ে বাড়ছে কূটনৈতিক সংকট
ইরানকে হয়তো ধ্বংস করে দিতে হবে, শিগগিরই জানতে পারবেন: ট্রাম্প
ব্যাংক ধসের জেরে ৩০ লাখ গ্রাহকের অর্থ আটকে, পদত্যাগ প্যারাগুয়ের প্রেসিডেন্টের
সঙ্গীত একাডেমি