৪ মে ২০২৬

মেক্সিকোর সাথে শরণার্থী চুক্তির কথা নিশ্চিত করলেন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মেক্সিকোর সাথে শরণার্থী চুক্তির কথা নিশ্চিত করলেন ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে আমেরিকায় প্রবেশে ইচ্ছুক আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় তাদেরকে মেক্সিকোতে অপেক্ষা করতে হবে।তার এই ঘোষণার মধ্যদিয়ে শরণার্থী নিয়ে মেক্সিকোর সাথে করা নতুন দ্বিপক্ষীয় চুক্তির বিষয়টিই নিশ্চিত করা হলো। খবর বার্তা সংস্থা এএফপি।

ট্রাম্প টুইটারে বলেন, ‘আদালত প্রত্যেক শরণার্থীর আবেদন মঞ্জুর না করা পর্যন্ত দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে তারা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে না। তাদেরকে মেক্সিকোতে অবস্থান করতে হবে।’ট্রাম্প মেক্সিকো সরকারের সঙ্গে শরণার্থী বিষয়ক একটি চুক্তিতে পৌঁছেছেন বলে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের পর তিনি টুইটারে এ কথা বললেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি