৪ মে ২০২৬

মেক্সিকোর নির্বাচনকে সামনে রেখে সহিংসতায় ১৩৩ জন রাজনীতিবিদ নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
মেক্সিকোর নির্বাচনকে সামনে রেখে সহিংসতায় ১৩৩ জন রাজনীতিবিদ নিহত

বাংলাপ্রেস অনলাইন : মেক্সিকোর জাতীয় নির্বাচনকে সামনে রেখে সহিংসতায় দেশটিতে এখন পর্যন্ত ১৩৩ জন রাজনীতিবিদ নিহত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই স্থানীয় পর্যায়ের রাজনৈতিক নেতা। রোববার দেশটির নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির পরামর্শক সংস্থা ‘ইটিলেক্ট’-এর প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত বছর সেপ্টেম্বর মাসে দেশটির নির্বাচনে অংশগ্রহনের জন্য রেজিস্ট্রেশন শুরু হওয়ার পর থেকে প্রচারণার শেষ সময় গত বুধবার পর্যন্ত এই হত্যাকান্ড ঘটে। এমন কি দেশটির মিচাওকান নগরীর ভারপ্রাপ্ত মেয়রকে হত্যা করা হয়।

ইটিলেক্ট বার্তা সংস্থাকে জানায়, নিহতদের মধ্যে ৪৮ জন ক্ষমতায় থাকা অবস্থায় নিহত হন। তাদের মধ্যে ২৮ জন প্রাথমিক নির্বাচনী প্রচারণার সময় ও অপর ২০ জন সাধারণ নির্বাচনের প্রচারণার সময় নিহত হন। ইটালেক্ট পরিচালক রুবেন সালাজার বৃহস্পতিবার বলেন,“দেশটির স্থানীয় পর্যায়ে বেশি সহিংসতার ঘটনা ঘটে। ৭১ শতাংশ হত্যাকান্ডের ঘটনা নির্বাচিত কর্মকর্তার ও প্রার্থীদের উপর প্রচারণার সময় ঘটে।” রেডিও নেটওর্য়াক “ফরমুলা” জানায়, এই হত্যাকান্ড স্থানীয় পর্যায়ের জন্য বড় ধরনের প্রশাসনিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি