৪ মে ২০২৬

মেক্সিকোর নারী গভর্নর স্বামীসহ নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মেক্সিকোর নারী গভর্নর স্বামীসহ নিহত

বাংলাপ্রেস, ঢাকা : শপথ গ্রহণের মাত্র ১০ দিনের মাথায় হেলিকপ্টার দুর্ঘটনায় স্বামীসহ প্রাণ হারিয়েছেন মেক্সিকোর পুয়েবলো অঙ্গরাজ্যের প্রথম নারী গভর্নর মার্থা এরিকা অ্যালোনসো (৪৫)। ওই দুর্ঘটনায় তার স্বামী রাফায়েল মরেনো ভ্যালেও ও নিহত হয়েছেন। তিনি সিনেটর ছিলেন। সূত্রঃ বিবিসি

মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট অ্যানড্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাডো তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (২৪ ডিসেম্বর) পুয়েলবো’র রাজধানী থেকে হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণ পরই এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ওই দুর্ঘটনায় হেলিকপ্টারের দুই পাইলট ছাড়াও এক যাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় নিহতের পরিবারের প্রতি শোক জানিয়েছেন প্রেসিডেন্ট ওবরাডোর। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে বলে জানিয়ে তিনি বলেন, কী কারণে এমন দুর্ঘটনা ঘটেছে, তা খুঁজে বের করতে তদন্ত করা হবে।

অ্যালোনসো মধ্যডানপন্থী প্যান পার্টির সদস্য ছিলেন। গত জুলাইয়ের নির্বাচনে মান্যুয়েল বারবোসাকে হারিয়ে জয়লাভ করেন তিনি। গেল ১৪ ডিসেম্বর শপথ নেন অ্যালোনসো।মেক্সিকোর সবচেয়ে জনবহুল শহরটিতে প্রেসিডেন্ট অ্যানড্রেসের পছন্দের প্রার্থী ছিলেন বারবোসা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি