৭ মে ২০২৬

মেক্সিকো সীমান্তে দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে হাজার হাজার ইউক্রেনের শরণার্থী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মেক্সিকো সীমান্তে দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে হাজার হাজার ইউক্রেনের শরণার্থী
নিজস্ব প্রতিবেদক: রুশ হামলায় দেশ ছেড়ে মেক্সিকো সীমান্তে দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে হাজার হাজার ইউক্রেনের শরণার্থী। প্রতিবেশী দেশগুলোতেও এখন ইউক্রেনের বাস্তুহারা মানুষের ঢল নেমেছে। এ পরিস্থিতিতে একটু ভালো থাকার আশায় ইউক্রেন থেকে সাধারণ মানুষ এখন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন। কিন্তু যেভাবে সীমান্ত দিয়ে ইউক্রেনের শরণার্থীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন, এতে মার্কিন প্রশাসন বেশ উদ্বিগ্ন। এ কারণে সীমান্তগুলোতে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় মেক্সিকো সীমান্তে ইউক্রেনের শরণার্থীদের ঢল নেমেছে।খবর আরব নিউজের। মেক্সিকোর তিজোয়ানা শহরে সান দিয়াগো সীমান্তে গত বুধবার এক হাজার ইউক্রেনীয় শরণার্থী জমায়েত হন। তাদের অনেকের স্বজন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। এ কারণে তারা এ দেশটিতে আশ্রয় পাওয়ার আশায় সীমান্তে অপেক্ষা করছেন। কিন্তু মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ বলছে, এ সীমান্তে তাদের ২৪ কর্মকর্তা কাজ করছেন। প্রতিদিন এখানে ৫৭৮ জনের বেশি আবেদন জমা নিতে পারছেন না। এ কারণেই এখানেই তাঁবু গেড়ে মানবেতর জীবনযাপন করছেন ইউক্রেনীয় উদ্বাস্তুরা। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি