৭ মে ২০২৬

মেহেরপুরের ইভাকে ঢাকায় হত্যার অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মেহেরপুরের ইভাকে ঢাকায় হত্যার অভিযোগ

মেহেপুর থেকে সংবাদদাতা : মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের ইভা খাতুনকে (১৯) ঢাকার একটি বাসায় শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। রিভার স্বামী শাহিন আলী তাকে হত্যা করে পালিয়ে গেছে এমন অভিযোগ করে ইভার বাবা। নিহত রিভা কাজীপুর গ্রামের মুন্সীপাড়ার শাজাহান আলীর মেয়ে।

গত বুধবার দিবাগত রাতে রিভা ঢাকার একটি হাসপাতালে মারা যায়।

কাজীপুর গ্রামের কয়েকজন জানান,গত ২ বছর আগে নিজ গ্রামে ইভার বিয়ে হয়েছিল। ইভার যখন বিয়ে হয়। তখন তার বয়স অপ্রাপ্ত। বিয়ের দেড় বছর পর স্বামীর সাথে মনোমালিন্যের কারণে বিবাহ বিচ্ছেদ হয়। গত ৬ মাস পূর্বে ইভার দ্বিতীয় বিয়ে হয় কাজীপুর গ্রামের বর্ডারপাড়ার কামাল হোসেনের ছেলে শাহিন আলীর সাথে। শাহিন বিয়ের পরপরই ব্যবসার সুবাদে ইভাকে নিয়ে ঢাকার মিরপুর-(১) এলাকায় বসবাস করে আসছিলেন। বুধবার রাতে তার মৃত্যুর খবর আসে বাবার বাড়িতে।

ইভার ভাই জানান,আমার বোন রিভার সাথে বিয়ে পর থেকে শাহিন নানা ভাবে ইভাকে নির্যাতন করতো। গত বুধবারে শাহিন ঢাকার মিরপুর এলাকার বাড়িতে ইভাকে শারীরিক ভাবে নির্যাতন করে। নির্যাতনের এক পর্যায়ে সে মারা গেছে ভেবে পাশের একটি ম্যানহলে তাকে ফেলতে যায়। পথচারীরা তার এ দৃশ্য দেখে তাড়া করে। এ সময় শাহিন পালিয়ে যায়। পরে পথচারীরা রিভাকে উদ্ধার করে হাসপাতালে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ঢাকা থেকে ময়না তদন্ত শেষে শুক্রবার সন্ধ্যা রাতে ইভার লাশ তার বাবার বাড়ি কাজীপুর গ্রামে পৌছায়। এ ঘটনায় রিভার বাবা শাজাহান তার মেয়েকে হত্যার অভিযোগে জামাই শাহিন আলীর নামে মামলা প্রস্তুত নিচ্ছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি