
রাব্বী আহমেদ, মেহেরপুর থেকে : মেহেরপুরের গাংনীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মফিজুল ইসলাম (৩০) নামের নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ উপজেলার জোড়পুকুর হাইস্কুল বিল্ডিংয়ের ছাদে রড বহন করার সময় অসাবধানতা বশত রডের অপর প্রান্ত হাই ভোল্টেজ লাইনে স্পর্শ করলে মফিজুলের শরীর বিদ্যুতায়িত হয়ে যায়। স্থানীয়রা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মফিজুলকে মৃত ঘোষণা করেন।
নিহত মফিজুল একই উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান নিহতের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোন অভিযোগ না করলে পারিবারিক ভাবে দাফন সম্পন্ন করা হবে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]