মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের সদর উপজেলার বারাদি বাজারে এক সড়ক দূর্ঘটানার ঘটনা ঘটেছে।
আজ বুধবার সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গা বারাদি সড়কের কাটজুলা নামক স্থানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দূর্ঘটনা ঘটে। এতে ট্রাকের ড্রাইভার ইউছুফ আলি (৩০) ঘটাস্থলেই নিহত হয় এ সময় আহত হয় গাড়ির হেল্পার মিরাজ (২৫) কে ফায়ারসার্ভিসের সদস্যরা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
জানা য়ায়, চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরের দিকে ফ্রেস সিমেন্ট কোম্পানীর সিমেন্ট বোঝায় একটি ট্রাক আসার পথে বারাদি নামক স্থানে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন এবং হেল্পার আহত হন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]