৭ মে ২০২৬

মেহেরপুরে শ্যামলী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলপার নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মেহেরপুরে শ্যামলী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলপার নিহত

মেহেরপুর থেকে সংবাদদাতা : মেহেরপুরের গাংনীতে একটি মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে শ্যামলী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে শাহীন আলী (২৮) নামের এক হেলপার নিহত হয়েছেন। এসময় ওই পরিবহনের চালকসহ কয়েকজন যাত্রী আহত হয়। নিহত হেলপার শাহীন মুজিবনগর উপজেলার গোপিনাতপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।

মঙ্গলবার বিকেলের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর পোড়াপাড়া নামক স্থানে শ্যামলী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,মেহেরপুর থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পরিবহনটি গাংনী উপজেলার বাঁশবাড়িয়া-পোড়াপাড়া তেলপাম্পের নিকট পৌঁছালে,দ্রুতগামী একটি মোটরসাইকেল সামনে এসে পড়ে।

এ সময় মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে শ্যামলী পরিবহন সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা দিলে,হেলপার শাহীন ও পরিবহনের চালকসহ কয়েকজন যাত্রী আহত হন। পথচারীরা গুরুতর আহত শাহীনকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়।

এ সময় তার শারীরিক অবস্থার অবনতি দেখে সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথে মধ্য মারা যান। এদিকে আহত চালকসহ কয়েকজন যাত্রীকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

গাংনী থানার ওসি হন্দ্রেনাথ সরকার (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি