৬ মে ২০২৬

মেহেরপুরে সিঙ্গারা কিনে টাকা কম দেওয়ায় আ’লীগ নেতাকে কুপিয়ে জখম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মেহেরপুরে সিঙ্গারা কিনে টাকা কম দেওয়ায় আ’লীগ নেতাকে কুপিয়ে জখম

রাব্বী আহমেদ,মেহেরপুর থেকে : মেহেরপুরের চেংগাড়া বাজারে সিঙ্গারা কিনে টাকা কম দেওয়ায় দোকানির হাসুয়ার কোপে আব্দুল মান্নান (৪৫) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতা জখম হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মেহেরপুরের চেংগাড়া বাজারে এ ঘটনা ঘটে।

আব্দুল মান্নান গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের চেংগাড়া গ্রামের তাহাজ আলীর ছেলে। এ ঘটনার পর দোকানি মহিবুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দোকানদার মহিবুল ইসলামের স্ত্রী ওলিফা খাতুন বলেন, দুপুরে আব্দুল মান্নান পাঁচটি সিঙ্গারা নিয়ে ২৫ টাকার পরিবর্তে ২০ টাকা দিতে চায়। আমি ২৫ টাকা দাবি করলে সিঙ্গারার দাম না দিয়ে আব্দুল মান্নান ঝগড়া শুরু করে। এক পর্যায়ে তিনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দোকানের সব খাবার ফেলে দেন। এসময় আমার স্বামী মহিবুল ইসলাম ঠেকাতে গেলে তাকেও কাঠের বাটাম দিয়ে পেটাতে থাকেন আব্দুল মান্নান। তার হাত থেকে আমার স্বামীকে বাঁচাতে হাসুয়া দিয়ে তাকে কুপিয়েছি। আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান জানান, দোকানে বাসি সিঙ্গারা নিয়ে ২৫ টাকার জায়গায় ২০ টাকা দিতে গেলে সে আমার ওপর হামলা চালায়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মকলেচুর রহমান জানান, আব্দুল মান্নানের ডান হাত, মাথা ও পিঠে ধারালো অস্ত্রের কোপ থাকায় বেশ কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। এনিয়ে দুই পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি