৬ মে ২০২৬

মেহেরপুরে শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বজনীন পূজামন্ডপে চলছে স্বরসতী দেবীর আরাধনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মেহেরপুরে শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বজনীন পূজামন্ডপে চলছে স্বরসতী দেবীর আরাধনা

রাব্বী আহমেদ, মেহেরপুর থেকে : স্বরস্বতী জ্ঞান,বুদ্ধি ও বিদ্বার দেবী । সরস্বতীর আরধনাকে কেন্দ্র করে মেহেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও মন্দিরে মন্দিরে বিদ্যার দেবী শ্রী শ্রী স্বরস্বতী পূজা পালন করা হচ্ছে। রবিবার সকালে ধর্মীয় বিধান অনুসারে দেবীর চরনে প্রনতির মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্সাা বাড়িতে পূজা অর্চনা চলছে। পুষ্পাঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের মাধ্যমে চলছে পূজা অর্চনা। ভক্তরা অঙ্গতার অন্ধকার দূর করতে কল্যানময়ী দেবীর কাছে প্রার্থনা করছেন।

সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, ওড়িশা, নেপাল ও বাংলাদেশে সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। শ্রীপঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সর্বজনীন পূজামন্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি