৬ মে ২০২৬

মেহেরপুরে নাতিকে দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন নানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মেহেরপুরে নাতিকে দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন নানি

রাব্বী আহমেদ,মেহেরপুর থেকে : মেহেরপুর জেনারেল হাসপাতালে অসুস্থ নাতিকে দেখতে গিয়ে লাশ হলেন রেবেকা খাতুন (৫৫) নামের এক নারী।

বৃহস্পতিবার রাত আটটার দিকে হাসপাতালের সামনের সড়কে লেগুনা থেকে পড়ে মাথায় আঘাতে তার মৃতু হয়েছে বলে জানান স্বজনরা। রেবেকা খাতুন গাংনী উপজেলার সহগলপুর গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল খালেকের মেয়ের ছেলে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। তাকে দেখতে বাড়ি থেকে মেহেরপুর জেনারেল হাসপাতালেযান খালেকের স্ত্রী রেবেকা খাতুন। হাসপাতালের পুর্ব দিকের প্রধান সড়কে লেগুনা থেকে নামার সময় পড়ে গিয়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার সাউদ কবির মালেক বলেন, মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এতে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খাঁন (পিপিএম) বলেন, নিহতের স্বজনরা থানায় জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি