৬ মে ২০২৬

মেহেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মেহেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

রাব্বী আহমেদ, মেহেরপুর থেকে : জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর কলেজ মোড়ে অবস্থিত জেলা গ্রন্থাগারের হলরুমে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আতাউল গনি। আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল আলম, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, সাহিত্য পরিষদের সভাপতি নুরুল ইসলাম, সহকারি শিক্ষক শ্বাশত নিপ্পুন। স্বাগত বক্তব্য রাখেন জেলা গ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরীয়ান জুলফিক্কার মতিন। এর আগে জেলা প্রশাসক আতাউল গনির নেতৃত্বে গ্রন্থাগার এর সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি কলেজ মোড় প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা র‌্যালিতে অংশ নেয়। আয়োজনে জেলা প্রশাসন ও জেলা সরকারি গ্রন্থাগার।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি