৬ মে ২০২৬

মেহেরপুরে ইজিবাইক চালকদের সড়ক অবরোধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মেহেরপুরে ইজিবাইক চালকদের সড়ক অবরোধ

রাব্বী আহমেদ,মেহেরপুর থেকে :বাস মালিক সমিতির লাঠিয়াল বাহিনী এক ইজিবাইক চালককে মারধর করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ইজিবাইক চালকরা।

আজ বুধবার সকাল ১১ টা দিকে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে প্রধান সড়ক আবরোধ করে এ বিক্ষোভ মিছিল করে তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পর তারা মেহেরপুর জেলাপ্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করে। মেহেরপুর ইজিবাইক সমিতির সভাপতি আনারুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকালে জাহাঙ্গীর নামে এক অটোচালক উজলপুর গ্রামের উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছিল। ইজিবাইকটি কায়েমকাটা মোড়ে পৌঁছালে সেখানে বাস মালিক সমিতির লাঠিয়াল বাহিনী তার পথরোধ করে বেদম মারপিট করে ও ইজিবাইক ভাংচুর করে।

আমাদের ইজিবাইক চালক জাহাঙ্গীরকে মারধরের বিচার সহ লাঠিয়াল বাহিনীর বিলুপ্ত চায়। তিনি আরো বলেন, মেহেরপুরে কোন মহাসড়ক নেই। তার পরেও আমরা মেহেরপুর-কুষ্টিয়া ও মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে ইজিবাইক চালাইনা। বর্তমানে আমাদের বিভিন্ন পকেট সড়কেও ইজিবাইক চলাচলে বাঁধা দেওয়ার জন্য মালিক সমিতি লাঠিয়াল বাহিনী বসিয়েছে। এসকল সমস্যা সমাধানের জন্য মেহেরপুর জেলা প্রশাসক ২০১৮ সালের এপ্রিলে ৭ সদস্যের একটি কমিটি গঠন করলেও সে কমিটি কি সুপারিশ করেছে আমরা আজও তা জানতে পারিনি। মেহেরপুর থানার অফিসার ইনচার্জ শাহ্ দারা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি