৭ মে ২০২৬

মেহেরপুরে দু’পক্ষের বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নাজমুল নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মেহেরপুরে দু’পক্ষের বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নাজমুল নিহত

মেহেরপুর থেকে সংবাদদাতা : মেহেরপুরের গাংনীতে দু’পক্ষের বন্দুকযুদ্ধে নাজমুল হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ২ টায় উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদী মাঠপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র গাঁজা ও একটি মটরসাইকেল উদ্ধার করেছে। নামুল হোসেন সহড়াতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান,দু’পক্ষের মাদক ব্যবসায়ীদের মাঝে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতিটের পেয়ে অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। স্থানীয় লোজকন তাকে মাদক ব্যবসায়ী নাজমুল বলে শনাক্ত করে। নাজমুলের বিরুদ্ধে মাদক সহ ৫টি মামলা চলমান রয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তুুল,এক কেজি গাঁজা ও একটি টিভিএস মটরসাইকেল উদ্ধার করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি