৭ মে ২০২৬

মেহেরপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মেহেরপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগীতায় জেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী এসময় বলেন, মেহেরপুরের মানুষজনের মধ্যে বিদেশে যাওয়ার প্রবণতা ও সক্ষমতা অনেক বেশি। মেহেরপুরের প্রায় ৫৭ হাজার মানুষ বিভিন্ন দেশে রয়েছেন। তারা বৈদেশিক মূদ্রা পাঠাচ্ছেন। পাশাপাশি তারা নিজেরাও উন্নত সংস্কৃতির শিক্ষা নিয়ে দেশে ফিরছেন। ফলে তাদের কারণে আমাদের আর্থসামাজিক উন্নতি হচ্ছে।

তিনি আরো বলেন, আমি জেনেছি মেহেরপুরেপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের কোন অফিস নেই। আমি চেষ্টা করবো অতি শিঘ্রই এ জেলায় একটি অফিস স্থাপন করার। যাতে করে বিদেশগামীরা তাদের সকল তথ্য ও প্রশিক্ষণ এখান থেকে পেতে পারে। একই সাথে তারা দক্ষ হয়ে বিদেশ গেলে অনেক উপার্জন করতে পারে।

জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শহিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

সেমিনারে তিন উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি