মেহেরপুর উপজেলা নির্বাচনে ভোট গ্রহন চলছে
রাব্বী আহমেদ,মেহেরপুর থেকে : মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাচনে ভোট গ্রহন শুরু হয়েছে। আজ রবিবার সকাল ৮ টায় ভোট গ্রহন শুরু হয়। বিরতীহিন ভাবে চলবে বিকাল ৪ টা পর্যন্ত। প্রায় প্রতিটি কেন্দ্রে সকাল থেকে ভোটার উপস্থিতি কম।
নির্বাচন কে কেন্দ্র করে ৩ স্থরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইশৃংক্ষলা বাহিনী। গাংনী উপজেলা ২লক্ষ ২৬ হাজার ভোটার রয়েছে। এদিকে দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ন ভোট গ্রহন চলছে। নৌকা প্রতিকের প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক গাংনী মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সকাল সাড়ে ৯ টায় ভোট দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থী গাংনী উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মজিরুল ইসলাম গাংনী সরকারী বালিকা বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০ টায় ভোট দিয়েছেন। এছাড়া জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন চিৎলার গ্রামের নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। অপরদিকে চেয়ারম্যান,পুরুষ ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।
সতন্ত্র প্রার্থী গাংনী উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মজিরুল ইসলাম কয়েকটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগ করেন। অভিযোগ মিথ্যা দাবি করে নৌকা প্রতিকের প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক বলেন,শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন চলছে। এদিকে গাংনীর চেংগাড়া ও বাঁশবাড়িয়া ভোট কেন্দ্রে দু’প্রার্থীর সমর্থদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান,এমন কোন বড় ঘটনা না। বর্তমানে শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন চলছে। রিটার্নিং অফিসার আহমেদ আলী জানান,দুপুর ১২ টা পর্যন্ত ১৫% মত ভোট পোল হয়েছে। বড় ধরনের কোন সহিংশতার ঘটনা ঘটেনী।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি