৮ মে ২০২৬

মেহেরপুর সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
মেহেরপুর সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
বাংলাপ্রেস ডেস্ক: মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর সীমান্ত থেকে ইকবাল হোসেন (৪৫) নামের এক কৃষককের ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ভারতীয় সীমানায় অনুপ্রবেশের দায়ে তাকে ধরে নিয়ে যায় ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা। ইকবাল হোসেন কুতুবপুর গ্রামের মৃত জারাফত মন্ডল। ইকবালের স্ত্রী ফেরদৌসি আরা জানান, দুপুরে মাঠে ধান লাগানোর কাজ করে বাড়িতে আসে। খাওয়া-ধাওয়া শেষে গরুর জন্য ঘাস কাটতে যায়। এক পর্যায়ে তিনি ভারতীয় সীমানার মধ্যে ঢুকে পড়েন। এ সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে আটক করে বেধড়ক মারধর করে নিয়ে যায়। এখন পর্যন্ত তাকে ফেরত দেয়নি বিএসএফ। স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় সীমানায় অনুপ্রবেশের দায়ে তাকে ধরে মারতে মারতে বিএসএফ ক্যাম্পে নিয়ে গেছে। বিজিবি পতাকা বৈঠকের ডাক দিলেও বিএসএফ তাতে সাড়া দেয়নি। শুক্রবার (২২ আগস্ট) সকালে পতাকা বৈঠক হলে ইকবালকে ফেরতের আশা করছেন স্থানীয়রা। কুষ্টিয়া ৪৭ বিজিবির আওতাধীন এলাকা মেহেরপুরের কুতুবপুর সীমান্ত। এর সীমান্ত পাহারার দায়িত্বরত বিজিবি কাথুলী কোম্পানী কমান্ডারের মোবাইলে কয়েকবার কল দিলেও কোন সাড়া মেলেনি। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি