৭ মে ২০২৬

মেহেরপুর রাজনগর গ্রামে বিদুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মেহেরপুর রাজনগর গ্রামে বিদুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলা রাজনগর গ্রামে বিদুৎস্পৃষ্টে সাজু মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ঐ গ্রামের মল্লিকপাড়ায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। সাজু মিয়া রাজনগর বাসস্ট্যান্ড পাড়ার সিরাজ আলী ছেলে। সে রাজমিস্ত্রির জোগালীর কাজ করত।

স্থানীয়রা জানায়, রাজনগর মল্লিকপাড়ার কিতাব আলীর নির্মানাধীন বাড়ির ছাদে কাজ করার সময় বৈদ্যুতিক তারের সাথে রড জড়িয়ে সাজুর মৃত্যু হয়েছে। সদর থানার ওসি শাহ দারা জানান, রাজনগর গ্রামে বৈদ্যুতিক তারের সাথে রড জড়িয়ে সাজুর নামে এক যুবকের মৃত্যুর কথা শুনে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে লাশ ময়না তদন্তের জন্য মর্গে আনা হবে। এ বিষয়ে অপমৃত্যুর একটি মামলা করা হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি