৮ মে ২০২৬

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২

বাংলাপ্রেস ডেস্ক: ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৮ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার রাত দেড়টার দিকে ঢাকা-বরিশাল নৌরুটের মাঝেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লঞ্চ দু’টি হলো কীর্তনখোলা-১০ এবং ফারহান-৯।

নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে হতাহতদের মধ্যে তিনজন ফারহান-৯ এর যাত্রী বাকিরা কীর্তনখোলা-১০ এর যাত্রী বলে জানা গেছে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ও কীর্তনখোলা-১০ এর মাস্টার নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, রবিবার রাত দেড়টার দিকে মাঝেরচর এলাকায় ঢাকাগামী কীর্তনখোলা এবং হুলারহাটগামী ফারহানের মধ্যে সংঘর্ষ হয়। এতে কীর্তনখোলার ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। লঞ্চটিতে ৭০০ যাত্রী ছিল।

কীর্তনখোলার ম্যানেজার ঝন্টু জানান, ফারহান’র কোনও রাডার না থাকায় ঘন কুয়াশার মধ্যে কীর্তনখোলার মাঝ বরাবর ধাক্কা দেয়।

জানা গেছে, আহতদের উদ্ধার করে চাঁদপুরে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত কীর্তনখোলার তলদেশ ঠিক থাকায় লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি