৬ মে ২০২৬

মেঘনা এখন কচুরিপানার দখলে, ভোগান্তিতে চরাঞ্চলবাসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মেঘনা এখন কচুরিপানার দখলে, ভোগান্তিতে চরাঞ্চলবাসি
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মেঘনা নদী এখন কচুরিপানার দখলে। দেখলেই মনে হয় এ যেন কচুরিপানার অভয়ারণ্য। পুরো নদী কচুরিপানার দখলে থাকায় নৌ চলাচলে বিঘ্নসহ বিভিন্ন রকম অপ্রত্যাশিত ঘটনা ঘটছে, এতে দূর্ভোগসহ ভোগান্তির শিকার হচ্ছে চরাঞ্চলবাসী। সরেজমিনে নরসিংদীর মেঘনা নদীতে গিয়ে দেখা যায়, নরসিংদী থানাঘাট হতে করিমপুর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার নদীপথ দখল করে নিয়েছে ভাসমান কচুরিপানার।এতে নরসিংদীর সাথে চরাঞ্চলের নৌ যোগাযোগ প্রায় অচল হয়ে পড়েছে। ফলে গত বেশ কয়েকদিন যাবৎ ভোগান্তিতে পড়েছে চরাঞ্চলবাসি। ভুক্তভোগি চরাঞ্চলবাসী অনেকেই জানান, চরবাসিদের নিত্য পন্য, ঔষধ, কাচাঁ মালের সিংহভাগই আসে নরসিংদী থেকে। নৌকা যোগে এসব আনতে মারাত্নক দুর্ভোগের স্বীকার হচ্ছে তারা। নদী জুড়ে ভাসমান কচুরিপানা থাকায় লঞ্চ, স্টিমার, ইঞ্চিন চালিত নৌকা চলাচলে বিঘ্ন ঘটছে।ইতোমধ্যে নরসিংদী থেকে বিভিন্ন রুটে চলাচলকারি কয়েকশ’ স্পিডবোর্ট প্রায় বন্ধেন পথে ।এ অবস্হায় লোকজন নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের গন্তব্যে পৌছাতে পারছেনা।আগে যেসব স্থানে যেতে সময় লাগত এক ঘন্টা এখন সেখানে যেতে সময় লাগছে ৩ থেকে ৪ ঘন্টা। জানা যায়, ভাসমান এসব কচুরিপানার উৎস হচ্ছে এক শ্রেণীর প্রতাপশালী ব্যক্তিদের অবৈধ মাছের ঘের। আর ওইসব ঘেরের কচুরিপানা বাতাসে এসে জমা হয় নরসিংদী নদীবন্দরে। প্রতি বছরই এ সময়ে নরসিংদীর মেঘনা নদী দখল করে নেয় ভাসমান এই কচুরিপানা। যার ফলে প্রতিবছরই এমন দুর্ভোগ পোহাতে হয় চরাঞ্চলসহ নৌপথে যাতায়ত কারিদের। ইঞ্জিন চালিত খেয়া নৌকার মাঝি রবিউল হোসেন (৪৫) জানান, কচুরিপানার কারনে ঠিকভাবে নৌকা চালাতে পারেনা তারা । একটু পরপরই ভাসমান কচুরিপানার স্তুপে আটকে যায় নৌকা। এসময় লগি বৈঠা দিয়ে আটকে যাওয়া নৌকাকে মুক্ত করতে হয়। তাছাড়া যে গতিতে নৌকা চালায় তারা কচুরিপানার কারণে সেই স্বাভাবিক গতিতে চলাতে পারে না তারা। এতে গন্তব্যে পৌছতে নিদ্দিষ্ট সময়ের চেয়ে দুই তিন গুণ বেশী সময় লেগে যায়। ফলে তাদেরকে অতিরিক্ত তেল পুড়তে হয়। স্পিডবোর্ট চালক করিম (৪০) বলেন, নদীতে কচুরিপানা এতো বেড়ে গেছে, যার কারণে তাদেরকে বোর্ট চালানোই প্রায় বন্ধের পথে। আর তাহলে তো তারা কর্মহীন হয়ে পরিবার নিয়ে কষ্টকর জীবন যাপন করতে হবে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি