৭ মে ২০২৬

মেধাবী ছাত্র রায়হানের পাশে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মেধাবী ছাত্র রায়হানের পাশে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

আজিজুল হাকিম (পাভেল), জাককানইবি থেকে : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্র রায়হানুল ইসলামকে বাঁচাতে আর্থিক তহবিল গঠনে এগিয়ে এসেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সর্বস্তরে কাজ করছে নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা কর্মীরাও । নজরুল বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান রাজিব, সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রাজ্জাক অনিক, সাবেক প্রচার সম্পাদক তোফায়েল অাহমেদ ও বর্তমান শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো: রিপন চৌধুরী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ নয়ন মন্ডল এবং অন্যান্য নেতাকর্মীরা টাকা সংগ্রহ এবং সর্বস্তরে মনিটরিং করছেন তারা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও তহবিল সংগ্রহে কাজ করছেন।

মনিরুজ্জামান রাজীব বলেন, অর্থনীতি বিভাগের ছাত্র রায়হানুল ইসলামের চিকিৎসার খরচ সংগ্রহে ময়মনসিংহের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তিদের কাছ থেকে ৬৯৬৯১ টাকা এবং ত্রিশাল থেকে ২৯০০০ টাকা উঠানো সম্ভব হয়েছে। তিনি ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী ও ছোট ভাই-বোনদের ধন্যবাদ জানান, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের তহবিল সংগ্রহ সম্ভবপর হচ্ছে।

মাহফুজুর রাজ্জাক অনিক বলেন, আজকে রায়হানের চিকিৎসার অর্থ সংগ্রহের লক্ষ্যে ময়মনসিংহ শহর থেকে বেশ কয়েকটি টিম আমাদের সাথে কালেকশন করেছে। ধন্যবাদ প্রত্যেকটা ভালন্টিয়ারকে যারা প্রতিনিয়ত স্বতস্ফূর্তভাবে অক্লান্ত শ্রম দিয়ে যাচ্ছেন। যাদের কাজে ৩/৪ দিনে ২লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। মোহাম্মদ নয়ন মন্ডল বলেন, সকলের প্রচেষ্টায় ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ আর হাজার টাকা মিলে শুধুমাত্র গতকাল আমরা কয়েকটি টিম মিলে কালেকশন করেছি ৯৮৬৯১টাকা এবং খুব ভাল সাড়া পেয়েছি।

রিপন চৌধুরী বলেন, “মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ” শ্লোগান নিয়ে আমরা একদল স্বেচ্ছাসেবক রায়হানুল ইসলাম কে বাঁচাতে আর্থিক সহায়তার জন্য ময়মনসিংহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জয়নুল আবেদীন পার্কে কাজ করছি।

মরণব্যাধি অ্যাচুট লিউকোমিয়া ( Acute Leukaemia) রোগে আক্রান্ত রায়হান বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হেমাটোলজি বিভাগে ডি ব্লকে (বেড নম্বর গ্রিন ৩) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার বোনম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে। চিকিৎসাবাবদ প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা প্রয়োজন। রায়হানুল ইসলামের বাবা একজন কৃষক। এত টাকা তাঁর পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়, তাই ছেলের চিকিৎসার জন্য সকলের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।

প্রসঙ্গত, রায়হানের বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় তার বাবা তালুক দামোদরপুর গ্রামের একজন কৃষক । তাঁর বাবার পক্ষে এত টাকা সংগ্রহ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। মানুষের সাহায্যই এখন রায়হানের বেঁচে থাকার ভরসা।

সাহায্য পাঠানোর ঠিকানা : ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং (রকেট) নম্বর :০১৭৫৪৪-২৫ ৮৪ ৭০ বিকাশ নম্বর : ০১৭৭৫-১২১৭২৫

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি