৪ মে ২০২৬

মেধা তালিকার শীর্ষে মারকাযু ফয়জিল কুরআন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৮:২৫ এএম
মেধা তালিকার শীর্ষে মারকাযু ফয়জিল কুরআন

আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত হাফেজ সালেহ আহমাদ তাকরিম।

বাংলাপ্রেস ডেস্ক:   কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েছে হাফেজ সালেহ আহমাদ তাকরিমের মাদ্রাসা খ্যাত রাজধানীর মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থীরা। 

সদ্য প্রকাশিত ফলাফলে দেখা গেছে, প্রতিষ্ঠানটির হিফজ ও কিতাব বিভাগের শিক্ষার্থীরা মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ বিভিন্ন স্তরে উত্তীর্ণ হয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর কিতাব বিভাগের শরহে বেকায়া জামাতে সারাদেশে প্রথম ও তৃতীয় স্থান, কাফিয়া জামাতে প্রথম এবং ইবতেদায়ী জামাতে চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কিতাব বিভাগ থেকে মোট ১১৬ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ৯৯ জন মুমতাজ (এ প্লাস) পেয়ে উত্তীর্ণ হয়েছে।

অন্যদিকে, হিফজ বিভাগেও মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এই বিভাগে ৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ জন মুমতাজ (এ প্লাস) পেয়ে উত্তীর্ণ হয়েছে।

মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর মুতাওয়াসসিতা জামাতের শিক্ষার্থী বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীমও ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন। ৬৭৪ নম্বর পেয়ে ১৬তম মেধাস্থান অর্জন করেছেন তিনি। 

বিশ্বজয়ী হাফেজ তাকরীম ২০২২ সালে ইরানে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন।

 ফলাফলের বিষয়ে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান ও সুশৃঙ্খল শিক্ষাব্যবস্থার কারণেই এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

 দেশ-বিদেশে আয়োজিত বিভিন্ন হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা নিয়মিত ভালো করলেও একটি কাঠামোগত চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মনে করেন ইসলামি শিক্ষাবিদরা। 

সংশ্লিষ্টদের মতে, অনেক মেধাবী হাফেজ কুরআন শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ থেকে কিতাবি ইলম বা উচ্চতর ইসলামি শিক্ষা অর্জনে আগ্রহ হারিয়ে ফেলেন, যা পূর্ণাঙ্গ আলেম গঠনের ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা।সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি