মধ্যরাতে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১টা ২৬ মিনিটে এ কম্পন অনুভূত হয়। যদিও এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএসের ওয়েবসাইটে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ভারতের মণিপুর রাজ্যের ওয়াংজিং শহরের ১০৬ কিলোমিটার পূর্বে মিয়ানমারে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১২৬ কিলোমিটার গভীরে।
মধ্যরাতে ভূমিকম্প হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তের অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। তারা ফেসবুকে এ ব্যাপারে জানতে বিভিন্ন পোস্ট করেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি