৫ মে ২০২৬

মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীর উপস্থিতি, বাড়ছে উত্তেজনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৬, ০৪:৪৮ এএম
মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীর উপস্থিতি, বাড়ছে উত্তেজনা

ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর নর্থ আইল্যান্ডে অবস্থান করছে ইউএসএস আব্রাহাম লিংকন।

বাংলাপ্রেস ডেস্ক:   যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ও একাধিক সহায়ক যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। ফলে মার্কিন বাহিনীর নিরাপত্তা জোরদার হবে এবং প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। 

সোমবার (২৬ জানুয়ারি) দুই মার্কিন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা  এ তথ্য নিশ্চিত করেছেন।  

কর্মকর্তারা জানিয়েছেন, ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী এবং কয়েকটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের আওতাভুক্ত মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রবেশ করেছে।

সম্প্রতি ট্রাম্প বলেছেন, ইরানের দিকে যুক্তরাষ্ট্রের একটি নৌবহর এগোচ্ছে, যদিও তিনি আশা প্রকাশ করেন, এটি ব্যবহার করার প্রয়োজন পড়বে না।

এদিকে, গত সপ্তাহে ইরানের এক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, ইরানের ওপর কোনও হামলা হলে তা তারা পূর্ণমাত্রার যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা তাদের আকাশসীমা, ভূখণ্ড বা আঞ্চলিক জলসীমা ইরানের বিরুদ্ধে কোনও সামরিক অভিযানে ব্যবহারের অনুমতি দেবে না। 

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে এসব যুদ্ধজাহাজ মোতায়েন শুরু হয়। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনের ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়।

অতীতেও উত্তেজনা বাড়লে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও যুদ্ধসরঞ্জাম পাঠিয়েছে, যা বেশিরভাগ সময়ই প্রতিরক্ষামূলক ছিল। তবে গত বছর জুনে ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে চালানো হামলার আগে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য সামরিক শক্তি জড়ো করেছিল।

সূত্র: রয়টার্স

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি