৫ মে ২০২৬

মাত্র ১ দিনের ব্যবধানে গৌরীপুরে পরিচ্ছন্নতা কর্মীর করোনা নেগেটিভ !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মাত্র ১ দিনের ব্যবধানে গৌরীপুরে পরিচ্ছন্নতা কর্মীর করোনা নেগেটিভ !

হুমায়ুন কবির,গৌরীপুর(ময়মনসিংহ) থেকে: মাত্র এক দিনের ব্যবধানে পুনরায় নমুনা পরীক্ষায় ময়মনসিংহের গৌরীপুরে পরিচ্ছন্নতা কর্মী আব্দুর রাজ্জাক শিমুলের (৩২) করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্টটি নেগেটিভ এসেছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়েছে, গৌরীপুরে ওই ব্যক্তির নমুনা পরীক্ষা করে করোনার আলামত পাওয়া যায়নি। এর আগে গত ১৩ মে এ হাসপাতাল থেকে পাঠানো রিপোর্টে তিনি করোনায় আক্রান্ত বলে জানানো হয়েছিল। পরদিন পুনরায় নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রবিউল ইসলাম জানান, আব্দুর রাজ্জাক শিমুল এ উপজেলার ভাংনামারী ইউনিয়নের সুতীরপাড় গ্রামের আরব আলীর ছেলে। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্লিনার হিসেবে কর্মরত আছেন। প্রতিদিন তিনি নিজ বাড়ি থেকে কর্মস্থলে যোগদান করতেন। অতিরিক্ত সতর্কতা হিসেবে ঈশ্বগঞ্জ হাসপাতালে ৫ মে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়।

বুধবার (১৩ মে) নমুনা পরীক্ষা শেষে কোন লক্ষণ ছাড়াই ওই ব্যক্তির শরীরে করোনা পজিটিভ সনাক্ত হয়। পরদিন বৃহস্পতিবার পুনরায় তার নমুনা পরীক্ষার পর রিপোর্ট নেগেটিভ আসে। তিনি বলেন, করোনা শনাক্ত হওয়ার পর উল্লেখিত ব্যক্তির বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ও তাদের ৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এ উপজেলায় ১৪ মে পর্যন্ত ১০০ জন ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি