৫ মে ২০২৬

মাসুদ আজহারকে 'আন্তর্জাতিক সন্ত্রাসী' বলতে নারাজ চীন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মাসুদ আজহারকে 'আন্তর্জাতিক সন্ত্রাসী' বলতে নারাজ চীন

বিদেশ ডেস্ক :পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী সংগঠন জইশে মুহাম্মাদের প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণায় আবারো বাধা দিয়েছে চীন। জাতিসংঘে ভারতের তোলা প্রস্তাবে ফ্রান্স, আমেরিকা ও ব্রিটেন সম্মতি দিলেও ভেটো দেয় বেইজিং।

প্রস্তাবে ভারত দাবি করেছিল, মাসুদ আজহারকে সন্ত্রাসী ঘোষণা দেয়ার পাশাপাশি তাকে জাতিসংঘের কালো তালিকাভুক্ত এবং তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দ করতে হবে। কিন্তু চীন আগেই বলেছিল, “মাসুদ আজহার ইস্যুতে এমন সমাধান খুঁজতে হবে যা সব পক্ষের কাছেই গ্রহণযোগ্য হয়।”

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পর বিমান হামলার পাশাপাশি সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সহায়তা চাইতে শুরু করে ভারত। যার জেরে ২৭ ফেব্রুয়ারি জাতিসংঘের নিষিদ্ধ তালিকায় ফের মাসুদের নাম ঢোকানোর জন্য নতুন করে প্রস্তাব আনে ফ্রান্স, ব্রিটেন ও আমেরিকা। নিয়ম অনুযায়ী সেই দিন থেকে দশ কর্মদিবসের মধ্যে ওই প্রস্তাব নিয়ে ভোটাভুটি হওয়ার কথা। সে অনুসারে গতকাল (বুধবার) ভোটাভুটি হয় কিন্তু চতুর্থবারের মতো ভারতের আনা প্রস্তাবে ভেটো দেয় চীন। ভারত এ ঘটনায় হতাশা প্রকাশ করেছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি