৭ মে ২০২৬

মাস হিসেবে সর্বোচ্চ রেকর্ড : মে মাসে ১৩৫ কোটি ডলার দেশে পাঠিয়েছে প্রবাসীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মাস হিসেবে সর্বোচ্চ রেকর্ড : মে মাসে ১৩৫ কোটি ডলার দেশে পাঠিয়েছে প্রবাসীরা

বাংলাপ্রেস ডেস্ক : ঈদকে সামনে রেখে গতি বেড়েছে রেমিট্যান্স বা প্রবাসী আয়ে। চলতি মে মাসের প্রথম ২৪ দিনে ১৩৫ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে এসেছে যা প্রতিদিন গড় হিসাবে পাঁচ কোটি ৬২ লাখ ডলারের মতো।

এই ধারাবাহিকতা বজায় থাকলে চলতি মে মাস শেষে ১৭০ কোটি ডলার ছাড়িয়ে যাবে যা মাসের হিসাবে এযাবৎকালের সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ।

এদিকে ঈদুল ফিতরের আগে গত বছর মে মাসে প্রবাসীরা ১৫০ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছিলেন। চলতি বছরের এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছে ১৪৩ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ২০১৮ সালে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা ১ হাজার ৫৫৭ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের তুলনায় ২০৪ কোটি ডলার বেশি।

আর ২০১৭ সালে এসেছিল ১ হাজার ৩৫৩ কোটি ডলার। রেমিট্যান্সের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত চার বছরের মধ্যে দেশে ২০১৪-১৫ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। এ সময় রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার। সর্বশেষ ২০১৭-১৮ অর্থবছরে ১ হাজার ৪৯৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিল প্রবাসীরা। সূত্রঃ যুগান্তর।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি