৮ মে ২০২৬

মার্কিন ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মার্কিন ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাপ্রেস ডেস্কঃ উগ্রপন্থি ইসরায়েলিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। খবর রয়টার্সের রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ইসরায়েল সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখানে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ভিসা নিষেধাজ্ঞার কথা জানান। ওই বৈঠকে ব্লিঙ্কেন বলেন, পশ্চিমতীরে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় নিজস্ব ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে বেশ কয়েকজন উগ্রপন্থি ইহুদির ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে। তবে সেই ব্যক্তিদের পরিচয় বা সংখ্যা প্রকাশ করেনি ব্লিঙ্কেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ করে ইহুদি বসতি স্থাপন নির্মাণ করছে। ফলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি প্রতিষ্ঠার যে প্রচেষ্টা চলছে, সেটি প্রায় এক দশক ধরে অচলাবস্থায় পড়ে রয়েছে। এর মধ্যেই আবার পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। ওই হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হয়। জিম্মি করা হয় ২৪০ জনকে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি