৬ মে ২০২৬

মার্কিন ভাইস প্রেসিডেন্টের চিফ অব স্টাফ সস্ত্রীক করোনা আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মার্কিন ভাইস প্রেসিডেন্টের চিফ অব স্টাফ সস্ত্রীক করোনা আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক: মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের চিফ অব স্টাফ কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষায় শনিবার করোনা পজিটিভ ধরা পড়ে মার্ক শর্ট ও তার স্ত্রীর। মাইক পেন্সের মুখপাত্র ডেভিন ও’ম্যালির এ তথ্য জানিয়েছেন। তবে মার্ক শর্ট করোনাভাইরাসে আক্রান্ত হলেও ভাইস প্রেসিডেন্ট পেন্স নির্বাচনী প্রচার অব্যাহত রাখবেন বলেও জানিয়েছেন ওই মুখপাত্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফার্স্টলেডি মেলানিয়াসহ তার প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা ইতিমধ্যে করোনায় সংক্রমিত হয়েছেন। এ তালিকায় সবশেষ যুক্ত হলেন মার্ক শর্ট। এক বিবৃতিতে ডেভিন ও’ম্যালি জানান, মার্ক শর্ট কোয়ারেন্টিন শুরু করেছেন। তার সংস্পর্শে যারা এসেছিলেন, তাদেরও কোয়ারেন্টিনে যাওয়ার পরামর্শ দিয়েছেন শর্ট। মাইক পেন্স ও তার স্ত্রী পেন্স উভয়ের করোনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ এসেছে। তারা ভালো আছেন। আগামী ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন পেন্স। তাঁর মুখপাত্র জানিয়েছেন, চিফ অব স্টাফের করোনা শনাক্ত হওয়ার পর হোয়াইট হাউসের চিকিৎসকদের সঙ্গে আলোচনাক্রমে ভাইস প্রেসিডেন্ট পেন্স তাঁর পূর্বনির্ধারিত প্রচার কর্মসূচি চালিয়ে যাবেন। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। দেশটিতে শনিবার এক দিনে রেকর্ডসংখ্যক প্রায় ৮৯ হাজার রোগী শনাক্ত হয়েছেন। বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮৫ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে। করোনায় মোট মারা গেছেন ২ লাখ ২৪ হাজার মানুষ। সমালোচকেরা বলছেন, করোনা মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতায় যুক্তরাষ্ট্রে এত মানুষ সংক্রমিত ও মারা গেছেন। তবে ট্রাম্পের দাবি, তিনি ভালোভাবেই করোনা পরিস্থিতি সামলাচ্ছেন। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি