
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ও উচ্চকক্ষ সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেলের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। লাখ লাখ মার্কিনীদের জন্য অর্থছাড় না করায় এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এর আগে শুক্রবার মার্কিন সিনেট অর্থছাড়ের বিষয়টি আটকে দিয়েছিল। হামলার সময় মিচ ম্যাককনেলের বাড়ির সামনে রঙিন কালি দিয়ে লেখা হয়, 'আমাদের অর্থ কোথায়?'
এমন হামলার কড়া জবাব দিয়েছেন মিচ ম্যাককনেল। তিনি বলেন, আমাদের সমাজে ভাঙচুর ও ত্রাসের রাজনীতির কোনো স্থান নেই। আমি এবং আমার স্ত্রী এসব নোংরা খেলায় ভয় পাই না। পৃথক এ হামলা ও ভাঙচুরের ঘটনা তদন্ত করছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]