৭ মে ২০২৬

মার্কিন প্রতিনিধি পরিষদে স্পিকার পদ ছাড়ছেন ন্যান্সি পেলোসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মার্কিন প্রতিনিধি পরিষদে স্পিকার পদ ছাড়ছেন ন্যান্সি পেলোসি
নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের একমাত্র নারী স্পিকার ন্যান্সি পেলোসি ডেমোক্র্যাট নেতার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। জানুয়ারিতে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ নিলে তিনি পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন। হাউজ ফ্লোরে এক আবেগপূর্ণ বক্তৃতায় পেলোসি বলেন, ‘আমি পরবর্তী কংগ্রেসে গণতান্ত্রিক নেতৃত্বের জন্য পুনরায় নির্বাচন চাইব না।’ ‘নতুন প্রজন্মের জন্য গণতান্ত্রিক ককাসের নেতৃত্ব দেওয়ার সময় এসেছে।’ ৮২ বছর বয়সী পেলোসির দলীয় নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো ওয়াশিংটনে একটি যুগের সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা সামান্য ব্যবধানে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন পেলোসিকে ‘গণতন্ত্রের একনিষ্ঠ রক্ষক’ এবং মার্কিন ইতিহাসে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ হাউস স্পিকার হিসাবে দায়িত্ব পালনের জন্য প্রশংসা করেছেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও পেলোসিকে ‘আমেরিকান ইতিহাসের সবচেয়ে দক্ষ বিধায়কদের একজন’ বলে অভিহিত করে তার প্রশংসা করেছেন। ১৯৮৭ সালে কংগ্রেসে নির্বাচিত পেলোসি ২০০৭ সালে প্রথম স্পিকার হন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি