৪ মে ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমার শ্বশুর মশাই !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমার শ্বশুর মশাই !

বাংলাপ্রেস ডেস্ক : ইন্ডাস্ট্রিতে ‘ড্রামা কুইন’ হিসেবেই রাখি সবন্ত বেশি পরিচিত। কখনও অদ্ভুত ভিডিয়ো শেয়ার করে লাইমলাইটে থাকতে চান, আবার কখনও বা নিজের বিয়ের খবর নিয়ে নানা হাঙ্গামা করে বেড়ান সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তিনি দাবি করলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি তাঁর শ্বশুর মশাই! ভাবছেন তো, এমন দাবি কেন?

কিছু দিন আগেই সোশ্যাল মিডিয়ায় রাখির বিয়ের বেশ কিছু ছবি ভাইরাল হয়ে যায়। মিডিয়া জিজ্ঞাসা করতে তিনি জানান, না, বিয়ে তিনি করেননি। ফোটোশুটের জন্য ও রকম সেজেছিলেন। কিন্তু পরে আবার নিজেই জানান, তিনি বিয়ে করেছেন। তাঁর স্বামী প্রবাসী, মার্কিন যুক্তরাষ্ট্রে বাস। নিজে সিঁদুর-মঙ্গলসূত্রে সেজে ইনস্টাগ্রামে ছবি দিলেও এখনও পর্যন্ত তাঁর স্বামীকে জনসমক্ষে নিয়ে আসেননি রাখি। তবে তিনি যে নতুন বিবাহিত জীবনে বেশ খুশি, সে কথা বারেবারেই বিভিন্ন লাইভে বলেছেন।

সম্প্রতি রাখির ভাইয়ের সিনেমা লঞ্চের এক সাংবাদিক বৈঠকে তাঁকে জিজ্ঞাসা করা হয়, ‘বিয়ে করলেন, অথচ রিসেপশন পার্টি দেবেননা?’ রাখি তৎক্ষণাৎ উত্তর দেয়,‘চারিদিকে এত মূল্যবৃদ্ধি। আর তা ছাড়া আমার রিসেপশন তো মোদীজি আয়োজন করবেন।’ শুধু তাই নয়, যেহেতু তাঁর স্বামী প্রবাসী ভারতীয় তাই রাখির দাবি,সেই সুবাদে ট্রাম্প নাকি এখন তাঁর শ্বশুরমশাই। রাখির ওই মন্তব্যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল। আবারও ট্রোলের শিকার হন তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি