মার্কিন নাগরিকের ওপর আইসিই'র গুলির ঘটনায় নিন্দা ও ক্ষোভ
কৌশলী ইমা: ফেডারেল অভিবাসন কর্মকর্তারা একটি স্কুলবাস রুটের কাছে অভিযান চালানোর সময় মার্কিন নাগরিক কার্লোস হিমেনেজকে গুলি করে আহত করেছেন বলে জানা গেছে। এই ঘটনাকে ঘিরে ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নাগরিক অধিকার সংগঠনগুলো ঘটনাটিকে অতিরিক্ত বলপ্রয়োগের উদাহরণ হিসেবে নিন্দা জানিয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, কর্মকর্তা-কর্মচারীরা নিয়ম অনুসরণ করেছেন কি না, তা যাচাই করতে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।
হিমেনেজের আইনজীবীরা জানিয়েছেন, তিনি পেছনে সরে যাচ্ছিলেন এবং কাছাকাছি শিশুদের ব্যাপারে কর্মকর্তাদের সতর্ক করছিলেন, তখনই তাঁকে গুলি করা হয়। অপরদিকে, ডিএইচএস দাবি করেছে, তিনি গাড়িটি কর্মকর্তাদের দিকে উল্টো ঘুরিয়ে চালানোর চেষ্টা করেন, ফলে আত্মরক্ষার্থে গুলি চালানো হয়।
ডিএইচএসের সহকারী সচিব ট্রিশা ম্যাকলাফলিন বলেন, একজন আইসিই কর্মকর্তা নিজের জীবনের আশঙ্কা অনুভব করে আত্মরক্ষামূলকভাবে গাড়ির দিকে গুলি চালান। অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং তাঁর গাড়ি ফেলে দেন।
ম্যাকলাফলিন আরও বলেন, অভিযানের সময় এক অচেনা ব্যক্তি, যিনি টার্গেট ছিলেন না, একটি গাড়ি নিয়ে কর্মকর্তাদের সামনে এসে থামেন। কর্মকর্তারা তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন। যখন তিনি গাড়ি চালিয়ে যেতে শুরু করেন, তখন গাড়িটি হঠাৎ থেমে কর্মকর্তাদের দিকে উল্টো ঘুরিয়ে চালানোর চেষ্টা করেন।

আদালতের নথি অনুযায়ী, হিমেনেজকে ঘটনাস্থল ছাড়তে বলা হয়েছিল, কিন্তু তাঁর গাড়ি কর্মকর্তার দিকে অগ্রসর হয়। হিমেনেজের আইনজীবীদের দাবি, তাঁর বিরুদ্ধে হামলার অভিযোগটি অবৈধ গুলিবর্ষণকে বৈধতা দেওয়ার চেষ্টা।
আইনজীবী সিনথিয়া সান্তিয়াগো বলেন, তিনি তাঁদের বলছিলেন, মাফ করবেন, আপনারা কি একটু দ্রুত শেষ করতে পারেন?’ ঠিক তখনই মুখোশধারী এক এজেন্ট বন্দুক বের করে কিছু কথা বিনিময় করেন।
হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে কর্মকর্তাদের বিরুদ্ধে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় ওই কর্মকর্তা এমন প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হন। কংগ্রেসওম্যান নরমা তোরেস (ডি–ক্যালিফোর্নিয়া) বলেন, এই ঘটনা বর্ণবাদী প্রোফাইলিংয়ের ঝুঁকির একটি উদাহরণ।
ম্যাকলাফলিন আরও বলেন, এটি আবারও প্রমাণ করে, আমাদের আইসিই কর্মকর্তারা প্রতিদিন কী পরিমাণ ঝুঁকি নিয়ে আইন প্রয়োগ ও অপরাধীদের গ্রেপ্তার করছেন। তাঁদের ওপর হামলার ঘটনা ১০০০ শতাংশ বেড়েছে, গাড়ি অস্ত্র হিসেবে ব্যবহারসহ হত্যার হুমকির ঘটনাও বেড়েছে ৮০০০ শতাংশ।
তিনি আরও সতর্ক করে বলেন, এই সহিংসতা বন্ধ করতে হবে। আমি স্পষ্ট করে বলতে চাই—যে কেউ ফেডারেল কর্মকর্তাদের ওপর হামলা, বাধা, হুমকি বা তাঁদের জীবনের ঝুঁকি সৃষ্টি করবে, তাকে গ্রেপ্তার করা হবে এবং আইনের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি