৫ মে ২০২৬

মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ পিএম
মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

নোমান সাবিত: আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন ছড়িয়ে দেন, যেখানে বলা হয় মিনেসোটার এক মার্কিন নাগরিককে সম্প্রতি আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) এজেন্টরা আটক করেন কারণ তিনি দেখতে কেবল 'সোমালির মতো'।
ওই মার্কিন নাগরিকের ভাষ্য অনুযায়ী, তিনি বারবার এজেন্টদের অনুরোধ করেছিলেন তার ডিজিটাল পাসপোর্ট আইডি দেখতে, কিন্তু তারা তা দেখতে অস্বীকৃতি জানান।
রাইখলিন-মেলনিক সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ওয়াও। মিস্টার মুবার্শির স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ডিএইচএস কর্মকর্তারা তার আইনি অবস্থান যাচাই করতে তার রিয়েল আইডি দেখতে সরাসরি অস্বীকৃতি জানান। বরং তারা তাকে হাতকড়া পরিয়ে টেনে নিয়ে যান স্থানীয় আইসিই প্রসেসিং অফিসে, যাতে তার আঙুলের ছাপ নেওয়া যায় এবং তাদের সিস্টেমে তার তথ্য যাচাই করা যায়।
এর জবাবে কেটো ইনস্টিটিউটের অভিবাসন অধ্যয়ন বিভাগের পরিচালক ডেভিড জে. বিয়ার মন্তব্য করেন, এক সময় নাগরিকত্বের অর্থ ছিল।
এরপর বিয়ারের মন্তব্যের জবাবে যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোল এজেন্ট গ্রেগরি বোভিনো যাকে হোমল্যান্ড সিকিউরিটির সচিব ক্রিস্টি নোয়েম ‘কমান্ডার-অ্যাট-লার্জ’ উপাধি দিয়েছেন এবং যাকে সম্প্রতি এক বিচারক শিকাগোতে বর্ডার প্যাট্রোলের বলপ্রয়োগ ও টিয়ার গ্যাস ব্যবহারের বিষয়ে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন। তিনি লিখেছেন,আইএনএ অনুযায়ী অভিবাসন সংক্রান্ত নথিপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। রিয়েল আইডি কোনো অভিবাসন নথি নয়।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি