মার্কিন কংগ্রেসে ইউক্রেনের জন্য ৪০ বিলিয়ন ডলারের বিল পাশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মিনারা হেলেন ইতি: মার্কিন কংগ্রেসে ইউক্রেনের জন্য ৪০ বিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজ অনুমোদন পেয়েছে। গত মঙ্গলবার ৩৬৮-৫৭ ভোটের ব্যবধানে এটির অনুমোদন হয়েছে। সাহায্য প্যাকেজ ইস্যুতে ভোটদানকারী ডেমোক্র্যাটদের সবাই এই প্রস্তাবের পক্ষে রায় দিয়েছেন। রিপাবলিকান পার্টির প্রতি চার জনের মধ্যে তিন জনই এতে সমর্থন দিয়েছেন।
এর আগে গত মার্চে ইউক্রেনকে ১৩ দশমিক ৬ বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দেয় মার্কিন কংগ্রেস। নতুন সহায়তা প্যাকেজটি পাস হওয়ায় দুই দফায় ইউক্রেনে মার্কিন সহায়তার পরিমাণ দাঁড়াবে প্রায় ৫৪ বিলিয়ন মার্কিন ডলার।
এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত এবং পূর্বাঞ্চলীয় ডনবাসে রাশিয়ার বিজয়ে এই যুদ্ধ থামবে না বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা প্রধান আভরিল হেইনেস এমন সতর্কবার্তা উচ্চারণ করেছেন।
ন্যাশনাল ইন্টেলিজেন্স-এর প্রধান আভরিল হেইনেস সিনেটের এক শুনানিতে বলেছেন, আগামী কয়েক মাসে রাশিয়ার সামরিক কর্মকাণ্ড বাড়তে পারে এবং তা আরও অনিশ্চয়তার দিকে অগ্রসর হতে পারে। চলমান প্রবণতা পুতিনকে আরও কঠোর পথে ধাবিত করছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি