৪ মে ২০২৬

মার্কিন কংগ্রেসে দুই মুসলিম নারী নির্বাচিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মার্কিন কংগ্রেসে  দুই মুসলিম নারী নির্বাচিত

বাংলাপ্রেস অনলাইন: মার্কিন মধ্যবর্তী নির্বাচন শেষ হয়েছে গত রাতে। ভোট গণনা চলছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের নিম্নকক্ষে নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছেন।

তবে তার চেয়ে চমকের খবর হলো, এই প্রথম কোনো মুসলিম নারী মার্কিন কংগ্রেসে নির্বাচিত হলেন। তাও একজন নয়, এক সাথে দুইজন নির্বাচিত হয়েছেন। তাদের একজন হলেন ফিলিস্তিনি বংশোদ্ভুত রাশিদা ত্লাইব এবং সোমালী বংশোদ্ভুত ইলহান ওমর। ত্লাইব নির্বাচিত হয়েছে মিশিগানের ১৩তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে ডেমোক্রেট প্রার্থী হিসেবে আর ইলহান নির্বাচিত হয়েছে মিনেসোটা পঞ্চম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে। তিনিও ডেমোক্রেট দলের প্রার্থী ছিলেন। ইলহান প্রার্থী হয়েছিলেন সদ্য সাবেক মুসলিম কংগ্রেসম্যান কিথ এলিসনের বদলে। এলিসন এটর্নি জেনারেল পদে প্রার্থী হওয়ার জন্য ইলহানকে তার আসনটি ছেড়ে দিয়েছিলেন। এদিকে প্রাথমিক ফলে দেখা যাচ্ছে, দ্বি-কক্ষ বিশিষ্ট মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ- সিনেটে রিপাবলিকান আধিপত্য বজায় আছে। আর নিম্নকক্ষের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পথে বিরোধী ডেমোক্র্যাটরা।

এখন পর্যন্ত সিনেটের ২৭টি এবং প্রতিনিধি পরিষদের ৩শ’র বেশি আসনে ফল ঘোষণা হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার পর একে একে ভোটগ্রহণ শেষ হয় জর্জিয়া, ওহাইও, ওয়েস্ট ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা, ইন্ডিয়ানা আর কেন্টাকির কেন্দ্রগুলোতে। সময়ের তারতম্যের কারণে টাইম জোন অনুসারে ক্যালিফোর্নিয়াসহ বেশ কিছু রাজ্যে ভোটগ্রহণ শেষ হবে অনেকটা পরে।

প্রাথমিক হিসেবে-নিকেশ বলছে, কংগ্রেসে এবার প্রথম দেখা যেতে পারে বেশ ক’জন কৃষ্ণাঙ্গ প্রতিনিধিকেও। ১০০ সদস্যবিশিষ্ট সিনেটের ৩৫ আসনে এবং প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের সব ক’টিতে ভোট হয় মঙ্গলবার। ৩৬ রাজ্যের গর্ভনরও নির্বাচিত হবেন এবার।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি