৫ মে ২০২৬

মার্কিন হুমকির দাঁত ভাঙা জবাব দেয়া হবে : ইরান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মার্কিন হুমকির দাঁত ভাঙা জবাব দেয়া হবে : ইরান

বিদেশ ডেস্ক: ইরান বলেছে, তার দেশের সীমান্তে আমেরিকার কোনো আগ্রাসী তৎপরতা মেনে নেয়া হবে না। এ ক্ষেত্রে ওয়াশিংটনের পক্ষ থেকে যে পাল্টা জবাবই আসুক না কেন তার পরোয়া তেহরান করে না।

একটি মার্কিন গোয়েন্দা ড্রোনকে গুলি করে ভূপাতিত করার পর ইরানের ওপর হামলার নির্দেশ তিনি স্থগিত করেছেন যে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি এসব মন্তব্য করেছেন। মুখপাত্র মুসাভি বলেন, ওয়াশিংটনের পক্ষ থেকে যে সিদ্ধান্তই নেয়া হোক না কেন ইসলামি ইরানের সীমানা লঙ্ঘনের কোনো অনুমতি কাউকে দেয়া হবে না। ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো হুমকি আসলে তা প্রতিরোধ করার জন্য তেহরান সম্পূর্ণ প্রস্তত আছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, "আমাদের সিদ্ধান্ত ওয়াশিংটনের সিদ্ধান্তের ওপর আটকে থাকবে না। ইরানের সীমানা লঙ্ঘন করা হলে আমরা তা শক্তহাতে প্রতিরোধ করবো। সেখানে হুমকি থাকুক আর না থাকুক।"

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গত বৃহস্পতিবার ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী মার্কিন ড্রোন ‘আরকিউ-৪এ গ্লোবাল হক ভূপাতিত করে। এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের তিনটি স্থানে হামলার নির্দেশ দেয়া হয়েছিল এবং হামলা চালালে এসব স্থানে ১৫০ জন ইরানি নাগরিক নিহত হতো কিন্তু হামলার চালানোর ১০ মিনিট আগে তিনি সে নির্দেশ বাতিল করেন।এরপরই ইরানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করা হলো।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি