৪ মে ২০২৬

মার্কিন ডলার বাদ দিয়ে ইরান-সিরিয়া নিজস্ব মুদ্রায় লেনদেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মার্কিন ডলার বাদ দিয়ে ইরান-সিরিয়া নিজস্ব মুদ্রায় লেনদেন

বাংলাপ্রেস বিদেশ দপ্তর : ইসলামি প্রজাতন্ত্র ইরান ও বন্ধুপ্রতীম সিরিয়া মার্কিন ডলার বাদ দিয়ে নিজস্ব মুদ্রায় দ্বিপক্ষীয় লেনদেন করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য দুই দেশ তাদের ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। এর ফলে বাণিজ্যের ক্ষেত্রে দু দেশের মধ্যকার বিদ্যমান বিরাট বাধা দূর হলো।

ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বর্তমানে সিরিয়া সফরে রয়েছেন এবং তার এ সফরের মধ্যেই নিজস্ব মুদ্রা ব্যবহারের বিষয়ে চুক্তি হয়েছে। যুদ্ধবিধ্স্ত সিরিয়ার পুনর্গঠনে ইরানকে বিশাল দায়িত্ব পালন করতে হবে। সে ক্ষেত্রে এই চুক্তি বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

ইরান ও সিরিয়ার মধ্যে এর আগে তেমন কোনো ব্যাংকিং যোগাযোগ ছিল না। ফলে দু দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনে নানাবিধ সমস্যা ছিল। নতুন চুক্তির ফলে এসব সমস্যা দূর হবে; পাশাপাশি নতুন প্রকল্প বাস্তবায়নের পথে কোনো বাধা থাকবে না। ইরানের নির্মাণ কোম্পানিগুলো বলছে, ব্যাংকিং জটিলতা দূর হলে খুব দ্রুত সিরিয়ার পুনর্গঠন কাজ শুরু করা সম্ভব হবে।

বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী ও মার্কিন বাহিনীর হামলায় সিরিয়ার লাখ লাখ ঘর-বাড়ি ও ভবন ধ্বংস হয়েছে। সিরিয়াকে পুনর্গঠনের ক্ষেত্রে এসব ভবন নির্মাণ জরুরি হয়ে পড়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি